‘বৈঠক ইতিবাচক’, রাজ্যের পাওনা নিয়ে কথা, মোদিকে রাজ্যে আমন্ত্রণ মমতার
souravp@abpnews.in | 18 Sep 2019 07:51 PM (IST)

প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক বৈঠক নয়। এই বৈঠক কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের হয়েছে। পুজোর পর বীরভূমে দেউচা-পাচামি প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রীকে রাজ্যে আসতে আমন্ত্রণ জানিয়েছি। মোদির সঙ্গে বৈঠকের পর জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।