রবিবার ১০ ঘণ্টার জন্য সাঁতরাগাছির দু’টি লাইনে বন্ধ ট্রেন, বাতিল ৩০ জোড়া লোকাল, ২২টি মেল-এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2019 05:58 PM (IST)

রবিবার ১০ ঘণ্টার জন্য সাঁতরাগাছির দু’টি লাইনে বন্ধ ট্রেন। আপ-ডাউনে ২২টি মেল-এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল। দক্ষিণ পূর্ব শাখায় ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন, কিছু ট্রেনের যাত্রা পথ বদল।