✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মালদায় বোমা বাঁধতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ চারজনের মৃত্যু

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  02 May 2016 10:06 AM (IST)
ABP News
মালদা:রাজ্যজুড়ে যখন সিপিএম-কংগ্রেসের উপর হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তখন মালদার বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল ৪ তৃণমূল নেতা-কর্মীর। যাঁদের মধ্যে রয়েছেন শাসকদলের এক পঞ্চায়েত সদস্যও!
পুলিশ সূত্রে দাবি, রবিবার গভীর রাতে জৈনপুর গ্রামে স্থানীয় তৃণমূল নেতা গিয়াসু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই আচমকা বিস্ফোরণ হয়। পুলিশের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয়, তৃণমূলের পঞ্চায়েত সদস্য কালাম শেখ এবং তৃণমূলকর্মী ইজরায়েল শেখ, সুকু শেখ ও শিমু শেখের।
বোমা বাঁধার কথা স্বীকার করে নিয়েছেন নিহত পঞ্চায়েত সদস্যের ভাইপো।
নিহতেরা যে তৃণমূলেরই সদস্য তা মেনে নিয়েছেন মালদার জেলা সভাপতি মোয়েজ্জেম হোসেন। এদিকে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে গেলে, লুকোনো বোমা ফেটে জখম হন বম্ব স্কোয়াডের তিন সদস্য!

অন্যদিকে, মুর্শিদাবাদের কান্দিতে কংগ্রেসকর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাতে বাড়ি ফেরার সময়, কংগ্রেসকর্মী বিপ্লব রাজবংশীকে বেধড়ক মারধর করেন তিন তৃণমূলকর্মী। শাসকদল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
ভোট মিটতেই, সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হুগলির গোঘাট। জখম উভয়পক্ষেরই ৫ জন। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
  • হোম
  • Video
  • নির্বাচন
  • মালদায় বোমা বাঁধতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ চারজনের মৃত্যু

TRENDING VIDEOS

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE1 Hour ago

Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE2 Hour ago

Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE2 Hour ago

Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.