৩৭ বছর পর জয় ছিনিয়ে নিয়ে মেলবোর্ন টেস্টে ইতিহাস ভারতের, ১৩৭ রানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2018 11:51 AM (IST)
বক্সিং ডে টেস্টে ঐতিহাসিক জয় পেল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে ৪ টেস্টের সিরিজে তারা এগিয়ে গেল ২-১ ফলে। ৩৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ব্যাট করতে নেমে অজিদের দ্বিতীয় ইনিংস আজ ২৬১ রানে শেষ হয়ে যায়। ২ ইনিংসে ৯ উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা। আজ পঞ্চম দিনের প্রথমার্ধ্ব ধুয়ে যায় বৃষ্টিতে। দ্বিতীয়ার্ধ্বে মধ্যাহ্নভোজের পরেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ২২ মিনিটে ৪.৩ ওভারেই শেষ দুটি উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া।