রাজ্য থেকে বর্ষা এবার বিদায় নিতে পারে বিলম্বে, বৃষ্টি চলার ইঙ্গিত?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2019 10:22 AM (IST)

রাজ্য থেকে বর্ষা এবার বিদায় নিতে পারে বিলম্বে। এখনও রাজস্থান থেকেই শুরু হয়নি বর্ষা বিদায়। ১ সেপ্টেম্বর থেকে রাজস্থানে শুরু হয় বর্ষা বিদায়। দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেয় ১০ অক্টোবর। উত্তরভারতে এখনও আছে বর্ষার দাপট। ফলে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে বিলম্বের সম্ভাবনা। সেপ্টেম্বরে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে ৪৮ শতাংশ বেশি।