রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2018 05:17 PM (IST)

মুর্শিদাবাদের বেলডাঙায় রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। বারবার বিপজ্জনক তার নিয়ে বলা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি বিদ্যুৎ দফতরের।