নারদকাণ্ডে সিবিআই দফতরে আজ আসছেন না মুকুল, আগামীকাল হাজিরা দিতে ফের নোটিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2019 12:28 PM (IST)

নারদকাণ্ডে আজ আসছেন না মুকুল রায়। প্রতিনিধির মাধ্যমে জানালেন সিবিআইকে। দলীয় ব্যস্ততার জন্য আসতে পারবেন না। দু-একদিন সময় দেওয়া হোক। প্রতিনিধির মাধ্যমে জানালেন মুকুল রায়। আজ সিবিআই তলব করেছিল বিজেপি নেতাকে। আজ না পারলে আগামীকাল আসতে হবে। প্রতিনিধিকে জানিয়ে দিয়েছে সিবিআই। খবর সিবিআই সূত্রে। এখনও সিবিআই দফতরেই রয়েছেন মুকুলের প্রতিনিধিরা