গেম-বিবাদে ‘হামলা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2018 08:38 PM (IST)

বাড়ির সামনে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বিবাদের জের। কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ বাবা-ছেলের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত বাবা-ছেলেও।দু’টি অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।