নারদকাণ্ডে সিবিআই দফতরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, করা হবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2019 12:44 PM (IST)

নারদকাণ্ডে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।সিবিআই সূত্রে খবর, তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়কেও সিবিআই দফতরে ডাকা হয়েছে। নারদকাণ্ডের তদন্তে আজ তাঁদেরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।