লোকসভা ভোটের নজরদারিতে থাকছে কমিশনের কপ্টার, নজরে প্রার্থীদের আয়-ব্যয়-কালো টাকা
souravp@abpnews.in | 04 Mar 2019 02:36 PM (IST)

লোকসভা ভোট অবাধে করতে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, এবার লোকসভা নির্বচানের আগে সুন্দরবন ও জঙ্গলমহলে কপ্টারে নজরদারি চালাবে কমিশন। বাড়তি নজর থাকবে প্রার্থীদের আয়-ব্যয়-কালো টাকার উপরও।