কাল কলকাতা, দুই ২৪ পরগনার ৯ কেন্দ্রে ভোট, বুথে বুথে বাড়ানো হচ্ছে সিসিটিভি-ওয়েব কাস্টিং, জিপিএসের মাধ্যমে ক্যুইক রেসপন্স টিমের গতিবিধিতে নজরদারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2019 08:31 PM (IST)

কাল কলকাতা, দুই ২৪ পরগনার ৯ কেন্দ্রের ভোটের জন্য ৭১০ কোম্পানি বাহিনী। স্ট্রং রুমে থাকবে ৩৪ কোম্পানি। ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা। বুথে বুথে বাড়ানো হচ্ছে সিসিটিভি-ওয়েব কাস্টিং। জিপিএসের মাধ্যমে ক্যুইক রেসপন্স টিমের গতিবিধিতে নজরদারি।