‘রাজ্যে ঋণের দায়ে কোনও কৃষকের মৃত্যু হয়নি’, বিধানসভায় মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jul 2019 04:10 PM (IST)

‘রাজ্যে ঋণের দায়ে কোনও কৃষকের মৃত্যু হয়নি।’ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। ‘কৃষকরা অনুদান পাচ্ছেন, চালু হয়েছে শস্যবিমা। শস্যবিমার ৮০ শতাংশ টাকা দিয়েছে রাজ্য। ২০ শতাংশ টাকা দিয়েছে কেন্দ্র। তবু ভোটের আগে এ নিয়ে হয়েছে রাজনীতির চেষ্টা। প্রধানমন্ত্রীর ছবি পাঠিয়ে রাজনীতির চেষ্টা করেছে কেন্দ্র। কেন্দ্রের কোনও সহযোগিতা নেব না বলে সিদ্ধান্ত হয়েছে।’ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। ‘কেন্দ্রীয় সরকার এখানে বিদ্যুৎ প্রকল্প করতে দিচ্ছে না। ৪ বছর একটা মৌ সই আটকে রয়েছে। ৪-৫ বার আমি নিজে ফোন করেছি। কেন্দ্র চূড়ান্ত অসহযোগিতা করছে। তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার মুখে কেন্দ্র তা বন্ধ করে দিল। সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত।’ বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী