পঞ্চায়েত ভোট: মৃত্যুমিছিলের নিরিখে ২০১৩-র পঞ্চায়েত ভোটকে ছাপিয়ে গেল ২০১৮
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2018 01:00 AM (IST)

আদালতের আশঙ্কাই সত্যি হল। মৃত্যুমিছিলের নিরিখে ২০১৩-র পঞ্চায়েত ভোটকে ছাপিয়ে গেল ২০১৮। ২০১৩ সালে পাঁচ দফার ভোটে মৃত্যু হয় ১৪ জনের। এবার সেখানে এক দফার ভোটে ৯ জেলায় বলি ১৯ জন।