পঞ্চায়েত ভোট: বাগনানে বিজেপি কর্মীদের বাড়িতে ‘অগ্নিসংযোগ, বোমাবাজি’, অভিযুক্ত তৃণমূল, উলুবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে আহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2018 07:33 PM (IST)

পঞ্চায়েত ভোট: হাওড়ার বাগনানে বিজেপি কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিপরুদ্ধে। পাল্টা চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে শাসক দল। অন্যদিকে, উলুবেড়িয়ায় বোমা বাঁধতে গিয়ে আহত হয়েছেন দু’জন।