ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2019 09:30 AM (IST)

লাগাতার পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধি। গতকালের তুলনায় ১০ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৭৪ টাকা ২৬ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় ১৩ পয়সা বেড়ে আজ কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ৬৯ টাকা ৩৩ পয়সা। গত ২ মাসের হিসাব ধরলে দাম বেড়েছে অনেকটাই। চলতি বছরের ১ জানুয়ারি পেট্রোলের দাম ছিল ৭০ টাকা ৭৮ পয়সা। ২ মাসে দাম বেড়েছে ৩ টাকা ৪৮ পয়সা। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। এবছরের ১ জানুয়ারি ডিজেলের দাম ছিল ৬৪ টাকা ৪২ পয়সা।২ মাসে দাম বেড়েছে ৪ টাকা ৯১ পয়সা