কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো করলেন নরেন্দ্র মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2017 01:51 PM (IST)
জনসেবাই প্রভু সেবা। কেদারনাথে গিয়ে বললেন প্রধানমন্ত্রী। আজ সকালে প্রথমে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে ঢুকে ২০ মিনিট ধরে পুজো করেন নরেন্দ্র মোদি। এরপর তিনি বলেন, ২০১৩-য় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ ধামকে নতুন করে সাজানো হবে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পৌরাণিক ঐতিহ্যের কথা মাথায় রেখেই কেদারনাথ ধামে সংস্কারের কাজ করা হবে। পুণ্যার্থীদের সুবিধার্থে কেদারনাথ যাওয়ার রাস্তা চওড়া করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in