পঞ্চায়েত ভোট: বাংলায় গণতন্ত্রের হত্যা হয়েছে, উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  15 May 2018 11:27 PM (IST)
ABP News
পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, গতকাল গোটা দেশ টিভিতে দেখেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে কীভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে। মনোনয়ন থেকে শুরু করে ভোটগ্রহণ-- সর্বত্র সন্ত্রাস চলেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্য মনোনয়ন করতে দেওয়া হয়নি। তো কোথাও ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। একাধিক নীরিহ কর্মকর্তার হত্যা হয়েছে। শুধু বিজেপি নয়, পশ্চিমবঙ্গের শাসক দল ছাড়া সব দলকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গণতন্ত্রের পরিপন্থী যা ঘটেছে সেখানে, তা উদ্বেগের বিষয়। বিগত শতাব্দী দেখে নিন। দেশকে সঠিক দিশা দেখাতে অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলা। আজ সেখানকার মাটি রাজনৈতিক স্বার্থের জন্য রক্তাক্ত হল। নির্বাচনে কে জিতল, কে হারল সেটা পরের কথা। কিন্তু গণতন্ত্রের হৃদয়ে যা ঘা পড়েছে, তার থেকে বেরিয়ে আসতে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিচারবিভাগ-- কাউকে না কাউকে সক্রিয় ভূমিকা নিতেই হবে। 
  • হোম
  • Video
  • ভারত
  • পঞ্চায়েত ভোট: বাংলায় গণতন্ত্রের হত্যা হয়েছে, উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

TRENDING VIDEOS

আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!12 Minutes ago

জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!17 Minutes ago

জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি53 Minutes ago

ফ্লোরিডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৯ যাত্রীর57 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন