মধ্যমগ্রামে খুন তৃণমূল নেতা: হাত বেঁধে খুন করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে ঢাকা দেওয়া হয়, অনুমান পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2018 05:26 PM (IST)

মধ্যমগ্রামে তৃণমূল নেতা সুধীর দাস খুনে চাঞ্চল্যকর তথ্য। হাত বেঁধে খুন করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে ঢাকা দেওয়া হয়। পরে ঢাকনার ওপর সিমেন্টের প্রলেপ দেওয়া হয়। তথ্যপ্রমাণ লোপাটে খুন, অনুমান পুলিশের। সুধীর দাসকে পরিকল্পনামাফিক খুন। মৃতের মোবাইল ফোন এখনও মেলেনি। গতকাল দুপুরেই বন্ধ হয়ে যায় মোবাইল। মধ্যমগ্রামের দিগবেড়িয়ার একটি কারখানায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন তিনি। কারখানা থেকে উদ্ধার মৃতের ব্যাগ, সাইকেল। ৬৫ বছরের অন্য নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ। জেরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা নিরাপত্তারক্ষীর।
খুনে যুক্ত আরও অনেকে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সিন্ডিকেট বিবাদ, নাকি কারখানায় গন্ডগোলের জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ। অসামাজিক কাজের প্রতিবাদ করতেন মৃত তৃণমূল নেতা, দাবি মৃত তৃণমূল নেতার পরিবারের। খুনের নেপথ্যে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ। নিহত তৃণমূল নেতা সুধীর দাসের বাড়িতে তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী।