পৌষমেলার প্রস্তুতি তুঙ্গে, মেলা প্রাঙ্গণের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2018 11:36 AM (IST)

পৌষের শিরশিরে হাওয়ায় ঘুম ভাঙছে শান্তিনিকেতনের। লাল মাটির দেশ তৈরি হচ্ছে পৌষ মেলার জন্য। মেলা প্রাঙ্গণ সেজে উঠছে জোরকদমে। এবার মোটামুটি ১৩০০ স্টল থাকছে পৌষ মেলায়। নজরদারির জন্য রয়েছে ৪০টি সিসি ক্যামেরা। লোকশিল্প থেকে লোকগান, সবকিছুই থাকছে মেলার মাঠে।