বিয়ের প্রতশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, পরে 'খুনের হুমকি'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2018 05:20 PM (IST)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ। বিয়ের জন্য চাপ দিতেই যোগাযোগ বন্ধ, খুনের হুমকি যুবকের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অভিযোগ ১৯ বছরের তরুণীর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।