মুম্বইয়ে ‘প্রতারণা’, মহেশতলায় ধৃত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2018 11:05 PM (IST)

মুম্বইয়ে ডেবিট কার্ড প্রতারণায় অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল মহেশতলায়। অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেখান থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে।