মেয়র থাকা না থাকা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সব্যসাচী দত্তর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার জল্পনা আরও তীব্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2019 06:06 PM (IST)

কখনও নিজের মেয়র থাকা না থাকা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কখনও আবার সেনার বিক্রমের প্রসঙ্গ টেনে পিছন থেকে যাঁরা ছুরি মারে, তাঁদের থেকে সতর্ক থাকার বার্তা। সল্টলেকের সিএফ পার্কে মারোয়ারি সমাজের হোলিতে অংশ নিয়ে তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত যা যা বললেন, তা তাঁর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার জল্পনাকে আরও তীব্র করল। এখানেই না থেমে লুচি-আলুর দম নিয়েও অকপট মন্তব্য করে, সব্যসাচী বুঝিয়ে দিলেন, মুকুল রায়ের তাঁর বাড়িতে লুচি আলুর দম খাওয়া নিয়ে ভুল স্বীকার তো দূর, বিন্দুমাত্র বিড়ম্বনাতেও পড়েননি তিনি।