প্রায় ২৪ ঘণ্টা পর দিল্লি পৌঁছল সমঝোতা এক্সপ্রেস, চূড়ান্ত হয়রানি যাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2019 10:48 AM (IST)

প্রায় ২৪ ঘণ্টা পর দিল্লি পৌঁছল সমঝোতা এক্সপ্রেস। সাড়ে ৪ ঘণ্টা দেরিতে পৌঁছনোয় চূড়ান্ত হয়রানি যাত্রীদের। গতকাল সকালে লাহৌর থেকে যাত্রীদের নিয়ে রওনা হয় সমঝোতা এক্সপ্রেস। ওয়াঘা সীমান্তে পৌঁছনোর পর পাকিস্তানি চালক ও গার্ড জানিয়ে দেন, নিরাপত্তার অভাব বোধ করায় তাঁরা ভারতের আটারি পর্যন্ত ট্রেন নিয়ে যেতে পারবেন না। ফলে দীর্ঘক্ষণ ওয়াঘায় আটকে থাকে ট্রেনটি। পরে ভারতীয় রেলের তরফে চালক ও গার্ড পাঠিয়ে ট্রেনটিকে আটারিতে নিয়ে আসা হয়। রাতে আটারি থেকে দিল্লি রওনা হয় ট্রেনটি। আজ সকালে ট্রেনটি দিল্লি পৌঁছয়। ট্রেনে ৭৬ জন ভারতীয় ও ৪১ জন পাকিস্তানি যাত্রী ছিলেন।