মাউন্ট সিডলের চুড়ায় জাতীয় সংগীত সত্যরূপ সিদ্ধান্তের, সপ্তশৃঙ্গর পর সাত আগ্নেয়গিরি জয়ের ইতিহাস রচনা করেছেন বাঙালি পর্বতারোহী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2019 12:48 PM (IST)
মাউন্ট সিডলের চুড়ায় জাতীয় সংগীত সত্যরূপ সিদ্ধান্তের। সপ্তশৃঙ্গর পর সাত আগ্নেয়গিরি জয়ের ইতিহাস রচনা করেছেন বাঙালি পর্বতারোহী। গত বুধবার আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলের চুড়ায় পা রাখেন সত্যরূপ। ভারতের পতাকা হাতে সেখানেই জাতীয় সংগীত গান তিনি। সেই ভিডিও এবার প্রকাশ্যে এল