শেক্সপিয়র সরণি গাড়ি দুর্ঘটনাকাণ্ড: বিদেশে পাড়ি দেবার আগে পিসির বাড়িতে আশ্রয় নেয় রাঘিব পারভেজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2019 01:13 PM (IST)

শেক্সপিয়র সরণি গাড়ি দুর্ঘটনাকাণ্ডে নতুন তথ্য। বেপরোয়া গতিতে জাগুয়ার চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে পিষে দেওয়ার পর রাজারহাট-নিউটাউন এলাকায় ডিরোজিও কলেজের পাশে পিসির বাড়িতে আশ্রয় নেয় রাঘিব পারভেজ। মামা মহম্মদ হামজাই তাকে নিয়ে গিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। গতকাল রাঘিবকে নিয়ে তার পিসির বাড়িতে তল্লাশি চালায় লালবাজারের গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। তল্লাশিতে বাজেয়াপ্ত হয় রাঘিবের রক্তমাখা পোশাক ও জুতো। পুলিশ সূত্রে খবর, পরদিন পিসির বাড়ি থেকেই কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় রাঘিব পারভেজ। মামা মহম্মদ হামজার সাহায্যে দুবাইতে পালিয়ে যায় সে