ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2018 03:09 PM (IST)

ফের নিম্নচাপের ভ্রূকুটি? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারে ফের উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। এদিকে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। পটনা থেকে মালদা হয়ে অসমের শিলচর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। অপর মৌসুমী অক্ষরেখাটি রয়েছে পটনা থেকে কলকাতা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়াও বাংলাদেশের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।তার জেরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারেও।