নতুন কোচ দায়িত্ব নিলেন, তাঁকে সাহায্য করা উচিত গোটা দলের, কলকাতায় মন্তব্য মিতালি রাজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2018 05:24 PM (IST)

নতুন কোচ দায়িত্ব নিলেন, তাঁকে সাহায্য করা উচিত গোটা দলের। কলকাতায় এসে মন্তব্য মিতালি রাজের। শুক্রবারই একদিনের দলের অধিনায়ক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন মিতালি। প্রাক্তন কোচ রমেশ পওয়ার বিতর্ক সরিয়ে নতুন কোচ রামনের পাশে দাঁড়ানোর বার্তা তাঁর। ১১ বছর পর নিউজিল্যান্ড সফরের আগে অধিনায়ক মিতালির দাবি, আরও বেশি করে নজর দেওয়া উচিত সামনের টুর্নামেন্টগুলির দিকে।