শিলচর বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলকে 'মারধর-নিগ্রহ', মহুয়া, কাকলিকে হেনস্থার অভিযোগ অসম পুলিশের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2018 03:44 PM (IST)

শিলচর: শিলচরে ১৪৪ ধারা জারি। তৃণমূলের প্রতিনিধিদল পৌঁছতেই বাধার মুখে। আটকে দেওয়া হল বিমানবন্দরেই। প্রবল উত্তেজনা, বাইরে বেরোতে না দেওয়ার প্রতিবাদে অবস্থান।এদিকে বিমানবন্দরে সুখেন্দুশেখর, কাকলি ঘোষদস্তিদারদের গায়ে হাত তুলেছে পুলিশ। অভিযোগ তৃণমূলের। কে ডেকেছিল? অশান্তি ছড়ানোর কোনও অধিকার নেই, পাল্টা দিলীপ ঘোষ।