যুদ্ধ নয়, ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2019 12:12 AM (IST)

‘রাষ্ট্রপুঞ্জের শান্তি মিশনে সবচেয়ে বেশি শহিদ ভারতের। যুদ্ধ নয়, ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে। ভারত বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে। সন্ত্রাস নিয়ে বিশ্বকে যেমন সতর্ক করছি। তেমনই সন্ত্রাস নিয়ে আমাদের মধ্যে রাগও রয়েছে। সন্ত্রাসবাদ মানবতার শত্রু। সন্ত্রাস রুখতে গোটা বিশ্বকে একজোট হতে হবে।’ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বললেন নরেন্দ্র মোদি।