যখন বলছি বাংলায় এনআরসি হবে না, তখন হবে না: মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2019 08:55 PM (IST)

বাংলায় নাগরিকপঞ্জী হবে না বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেব না। বিজেপি অপপ্রচার চালাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। ভোটার লিস্টে নাম আছে কিনা দেখে নেবেন। অনেকে রটাচ্ছেন, কোনও প্রশ্নই আসে না। ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে কিছু ভুল হচ্ছে। সেই ভুল সংশোধন করা হচ্ছে, এর সঙ্গে এনআরসির যোগ নেই। যখন বলছি এনআরসি হবে না, তখন হবে না। আমি মানুষের পাহারাদার ছিলাম, আছি, থাকব। ২ জনের মৃত্যু হয়েছে, ২ লক্ষ টাকা করে দেব।