শবরীমালায় ইতিহাস, মন্দিরে ঢুকলেন দুই মহিলা

শবরীমালায় ইতিহাস। মন্দিরে ঢুকলেন দুই মহিলা। আজ ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে মন্দিরে প্রবেশ করেন তাঁরা। দু-জনের বয়সই পঞ্চাশের নিচে। গত ২৮ সেপ্টেম্বর সবরীমালা মন্দির নিয়ে ঐতিহাসিক রায় দেয় সর্বোচ্চ আদালত। মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করতে গিয়ে বলে, ধর্মাচরণে সবার সমানাধিকার রয়েছে। সব মন্দিরে ঢোকার ক্ষেত্রে সবার সমানাধিকার রয়েছে। ধর্মাচরণের ক্ষেত্রে কোনও বৈষম্য চলে না। এরপর একাধিক বার মন্দিরে প্রবেশের চেষ্টা করেছেন মহিলারা। এই প্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করলেন কোনও মহিলা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola