খুলল লেভেল ক্রসিং, বেইলি ব্রিজ, সেতু-বিপর্যয়ের ৩৮ দিনের মাথায় মাঝেরহাটে চালু বিকল্প পথ
ব্রিজ-বিপর্যয়ের ৩৮ দিনের মাথায় মাঝেরহাটে চালু হল বিকল্প পথ। কুড়ি দিনের মধ্যেই তৈরি লেভেল ক্রসিং, বেইলি ব্রিজ। আজ থেকেই খুলে দেওয়া হল রাস্তা। খোলার আগে ব্রিজের উপর পরীক্ষামূলকভাবে গাড়ি চালিয়ে দেখা হয়। বেইলি ব্রিজের এই রাস্তা চালু হলে খিদিরপুরের দিক থেকে গাড়ি নিউ আলিপুরের জি ব্লকের রাস্তা দিয়ে পৌঁছবে তারাতলার দিকে। একইপথে উল্টো দিক থেকেও আসবে গাড়ি। বেইলি ব্রিজ কিনতে পূর্ত দফতরের খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। বহন ক্ষমতা প্রায় ৭০ টন।
Tags :
Todays Special