‘চক্রান্ত করেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়’, দাবি রত্না চট্টোপাধ্যায়ের
শোভনের চক্রান্ত তত্ত্বের পাল্টা রত্না চট্টোপাধ্যায়। বলেন, ‘চক্রান্ত করেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। চক্রান্তে বৈশাখীকে মদত জুগিয়েছেন তার স্বামী মনোজিত মণ্ডল। বাড়ি ছেড়ে শোভন যে ভুল করেছে..আশা করি দল ছেড়ে, আর সে ভুল করবে না। যে বুদ্ধিতে শোভন এই জায়গায় পৌঁছেছিল... সেই বুদ্ধিতেই চললে ওর সর্বনাশ হত না। এখনও যদি শোভন ফিরতে চায়, গ্রহণ করব। এবিপি আনন্দকে জানালেন রত্না চট্টোপাধ্যায়।
Tags :
Todays Special