বিধাননগরের মেয়র পদে ইস্তফা সব্যসাচীর

বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ‘কিছু স্বার্থান্বেষী মানুষের বেআইনি কাজে বাধা দিয়েছিলাম। বেআইনিভাবে জলাজমি ভরাট করে নির্মাণে বাধা দিয়েছিলাম। পদক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দফতরে চিঠি দিয়েছিলাম। এখনও পর্যন্ত তা নিয়ে কোনও সাড়া পাইনি। বুঝেছি এখানে থেকে আন্দোলন করা সম্ভব নয়। কাজ করতে না পারলে পদে থেকে কী লাভ? যতদিন বাঁচব, মুখ বন্ধ করতে পারব না।’ 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola