টানা দ্বিতীয় দিন রাজীব কুমারের বয়ান রেকর্ড সিবিআইয়ের, হাজির কুণাল ঘোষও
সারদা তদন্তে শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। গতকাল প্রায় সাত ঘণ্টা ধরে বয়ান রেকর্ড পর আজ ফের সিবিআই দফতরে রাজীব কুমার। সকাল দশটা কুড়ি নাগাদ সিবিআই দফতরের পৌঁছন রাজীব। সূত্রের খবর, যে তথ্যের খোঁজ করা হচ্ছে, গতকাল কলকাতার সিপির কাছ থেকে তা মেলেনি। তাই আজ ফের তাঁকে ডাকা হয়েছে। গতকাল প্রথম সেট থেকে প্রশ্ন করা হয়। ধাপে ধাপে তাঁর কাছ থেকে আরও প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। শিলংয়ে সিবিআই দফতরে পৌঁছেছেন কুণাল ঘোষও। প্রয়োজনে কুণালের সামনে রাজীব কুমারকে মুখোমুখি বসানো হতে পারে। তদন্তে সহযোগিতা করছেন রাজীব কুমার, দাবি আইনজীবীর।
Tags :
Todays Special