সারদাকাণ্ডে রাজীব কুমারের বয়ান রেকর্ড শেষ হল, আজই কলকাতায় ফিরতে পারেন

সারদাকাণ্ডে রাজীব কুমারের বয়ান রেকর্ড শেষ হল। আজ পঞ্চমদিনে ৩ ঘণ্টা ধরে কলকাতার পুলিশ কমিশনারের বয়ান রেকর্ড করে সিবিআই। সূত্রের খবর, আজই কলকাতায় ফিরতে পারেন রাজীব কুমার। সকাল সাড়ে ৯টা নাগাদ আজ শিলংয়ের সিবিআই দফতরে আসেন কলকাতার পুলিশ কমিশনার। সিবিআই সূত্রে খবর, গত ৫ দিনে রাজীব কুমারের মোট ৩৬ ঘণ্টা বয়ান রেকর্ড করা হয়েছে। এই কদিনের বয়ান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর সিবিআই সূত্রে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola