টালিগঞ্জে বাসের জানলা থেকে বের করে রাখা যাত্রীর হাত কাটা পড়ল দেওয়ালে ধাক্কা লেগে

টালিগঞ্জে করুণাময়ীর কাছে সরকারি বাসে দুর্ঘটনা। বাসের জানলা থেকে বের করে রাখায়, হাত কাটা গেল যাত্রীর। সকাল ৯টা ১০ মিনিটে দুর্ঘটনা ঘটে। এস-ফোর সি বাসে করে হরিদেবপুর থেকে টালিগঞ্জের দিকে আসছিলেন উত্পল কর্মকার নামে বছর পঁয়তাল্লিশের ওই যাত্রী। বাসের বাঁ দিকে বসেছিলেন তিনি। জানলা দিয়ে হাত বের করে রাখায়, করুণাময়ীর কাছে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা লেগে বাঁ হাতের কনুইয়ের নিচের অংশটি কেটে রাস্তায় পড়ে যায়। ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা গুরুতর আহত ওই যাত্রীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান। হাতের কাটা অংশটি প্রতিস্থাপন করা যায় কিনা, তা পরীক্ষা করে দেখছেন চিকিত্সকরা। সরকারি বাসটিকে আটক করা হয়েছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola