নিউজিল্যান্ডের জঙ্গিহানায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা, অভিজ্ঞতা জানালেন দলের ম্যানেজার খালেদ মাসুদ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি হামলা। স্থানীয় সূত্রে খবর, দুটি মসজিদে ঢুকে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এখনও পর্যন্ত  ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আহত ২০জন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩জন পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীদের মধ্যে এক দক্ষিণপন্থী, জঙ্গি অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এদিকে, এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা। প্রার্থনার জন্য একটি মসজিদে ছিলেন তাঁরা। প্রত্যেক ক্রিকেটারই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় মাঝপথেই বাতিল হল টাইগারদের কিউই সফর। দেশে ফিরে আসছেন ক্রিকেটাররা। ফলে বাতিল হয়ে গেল তৃতীয় টেস্ট। এদিকে, হামলার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ইতিমধ্যেই চার হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরের সমস্ত স্কুল। শহরজুড়েই হামলার ছক ছিল জঙ্গিদের, দাবি পুলিশের। শহরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বিস্ফোরক। ইতিমধ্যেই  জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।  ঘটনার পর নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। হামালাকারীরা অস্ট্রলিয়ার বাসিন্দা বলে সে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন।
দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট এই হামলা নিয়ে কী বলেছেন, শুনব

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola