কলকাতা থেকে যাওয়া শালিমার এক্সপ্রেসে মিলল বিস্ফোরক, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
কলকাতা থেকে যাওয়া শালিমার এক্সপ্রেসে মিলল বিস্ফোরক। আজ সকালে নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর মুম্বই পৌঁছয় ট্রেনটি। প্ল্যাটফর্ম থেকে ইয়ার্ডে নিয়ে যাওয়ার পর ট্রেনে মেলে বিস্ফোরক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লোকমান্য তিলক টার্মিনাস সংলগ্ন এলাকায়। এলাকায় পৌঁছয় জিআরপি, আরপিএফ ও বম্ব স্কোয়াড। বিস্ফোরকের সঙ্গে লাগানো ছিল ব্যাটারি ও তার। ডিটোনেটরের সংযোগে এলে ঘটতে পারত বিস্ফোরণ। শেষ পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়েছে বিস্ফোরক।
Tags :
Todays Special