‘পুলওয়ামার পরে যখন গোটা দেশ রাগে ফুঁসছে, তখন ভিন্ন সুর মমতার’, তৃণমূলনেত্রীকে তোপ অর্জুনের

তৃণমূল ছেড়ে বিজেপিতে অর্জুন সিংহ। ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংহ। ‘৩০ বছর মমতার সঙ্গে কাজ করেছি। ৪০ জনের মৃত্যুর পরে গোটা দেশ রাগে ফুঁসছে। পুলওয়ামার পরে যখন গোটা দেশ রাগে ফুঁসছে, তখন ভিন্ন সুর মমতার। যখন সবাই মোদির উপরে বিশ্বাস রাখছেন, তখন প্রশ্ন তুলছেন মমতা। এই অবস্থায় তৃণমূলে থাকাটা খুব কষ্টকর হয়ে উঠেছিল। মা মাটি মানুষ এখন মানি মানি মানি। এই দিনের জন্য আমরা বামেদের বিরুদ্ধে লড়াই করিনি।’ দলত্যাগের পরেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন।
তিনি আরও বলেন, ‘সরকারে আসার পরে পুরনো কর্মীদের কোণঠাসা করে দেওয়া হয়েছে। মুকুল কৃষ্ণ, আমি অর্জুন। ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী চলবে না। বাংলার সরকার টিকে আছে পুলিশের উপর। পুলিশেরও তো পরিবার আছে। দলদাস হয়ে পুলিশের কাজ করা উচিত নয়। পুলিশ নির্বিঘ্নে ভোট করাবে না, বিজেপি কর্মীদের গ্রেফতার করবে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola