বাঘাযতীনে জলের নমুনা পরীক্ষায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া

বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে জলের নমুনা পরীক্ষায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। পুরসভার কলের জল এবং স্থানীয়ভাবে বিক্রি হওয়া কিছু জারের জলে এই ব্যাকটেরিয়া মিলেছে। তবে কোথা থেকে পুরসভার কলের জলে এই ব্যাকটেরিয়া আসছে তার উত্স এখনও খুঁজে পাওয়া যায়নি। উত্স খুঁজে পাওয়ার জন্য লাগাতার ১ সপ্তাহ ধরে নমুনা নেওয়া হবে এবং পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, এলাকায় পুরসভার যে কলগুলি রয়েছে সেগুলিকে ক্লোরিন ওয়াশ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola