মেট্রো দুর্ঘটনা: দরজা বন্ধ না হওয়া সত্বেও কী করে চলতে শুরু করল ট্রেন? কেন মেট্রোর সেন্সর কাজ করল না? উঠছে প্রশ্ন
পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু যাত্রীর। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের। সাসপেন্ড মেট্রোর চালক ও গার্ড। প্রশ্ন উঠছে, দরজা বন্ধ না হওয়া সত্বেও কী করে চলতে শুরু করল ট্রেন? কেন মেট্রোর সেন্সর কাজ করল না? প্ল্যাটফর্মে সিসি ক্যামেরা থাকা সত্বেও কেন চালককে সতর্ক করা গেল না? অত্যাধুনিক মেট্রোর এই এসি রেকটি চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টারিতে তৈরি। রেকে কোনও ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখতে আজ কলকাতায় আসছেন সংস্থার ইঞ্জিনিয়ররা।
Tags :
Todays Special