এনআরসি-র নামে বাঙালি খেদাও, বাংলায় এসব হয় না, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

এনআরসি-র নামে বাঙালি খেদাও, বাংলায় এসব হয় না, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বললেন, বাংলায় এসব হয় না। রাজ্য মতুয়া আন্দোলনের পক্ষে, উদ্বাস্তু আবেগ উস্কে ঘোষণা মমতার।

নজরে ভোট। মতুয়া বিকাশ পর্ষদ থেকে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে আলাদা বিশ্ববিদ্যালয়---বীণাপাণি দেবীকে সামনে বসিয়ে কল্পতরু মমতা।

অষ্টমীর দিন একশো বছর পূর্ণ করেছেন মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বড়মা বীণাপাণিদেবী। তাঁর শততম জন্মদিবস উদ্‍যাপন উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে আজ বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, ২০১১ থেকে মতুয়ারা তৃণমূলপন্থী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola