নিমতায় তৃণমূল নেতা খুন: বিজেপি নেতা-সহ গ্রেফতার ২, উদ্ধার পিস্তল-কার্তুজ, কাল যাচ্ছেন মমতা

উত্তর ২৪ পরগনার নিমতায় তৃণমূলের ওয়ার্ড সভাপতি খুনে গ্রেফতার এক বিজেপি নেতা-সহ দুই।  হুগলির উত্তরপাড়া থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি। ধৃতদের নাম সুমন কুণ্ডু এবং সুজয় দাস। পুলিশের দাবি, এদের মধ্যে সুমন এলাকার বিজেপি কর্মী। এবং সুজয়ের বাড়ি মুর্শিদাবাদে।
এদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে কাল নিমতায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল সন্ধেয় জনবহুল এলাকায় উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডুকে গুলি করে বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতী। খুব কাছ থেকে দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথায়। সিসি ক্যামেরায় ধরা পড়ে হামলার ছবি। বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দলীয় নেতা খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola