ফের বিপত্তি মেট্রোয়, কামরার ভিতরে যাত্রী, দরজায় আটকাল হাত, অল্পের জন্য রক্ষা
ফের মেট্রোয় যাত্রীর হাত আটকে যাওয়ার অভিযোগ। নেতাজি ভবন স্টেশনের ঘটনা। মেট্রো সূত্রে খবর, সকাল ৮টা ৪৭ মিনিটে নেতাজি ভবন স্টেশনে মেট্রোর কামরায় থাকা এক ব্যক্তির হাত দরজায় আটকে যায়। সেসময় একটি বগি ও আরেকটি বগির একাংশ সুড়ঙ্গের ভিতরে ছিল। জানতে পেরে তড়িঘড়ি ট্রেন থামিয়ে মুক্ত করা হয় যাত্রীর হাত।
Tags :
Todays Special