বফর্স, অগুস্ত আর হেরল্ড প্রসঙ্গ তুলে রাহুলকে পাল্টা আক্রমণ জেটলির
রাফাল-ইস্যুতে বুধবার লোকসভায় রাহুল গাঁধীর আক্রমণের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, আমরা ভেবেছিলাম কংগ্রেসের বিশেষ কিছু বলার আছে। কিন্তু যা বললেন সবই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে। কংগ্রেসের মূল বক্তার সব যুক্তিই সুপ্রিম কোর্ট বাতিল করেছে। কিছু মানুষের সত্যকে অস্বীকার করার স্বাভাবিক প্রবণতা থাকে। এই প্রবণতা তিনি অনেকদিন ধরেই বয়ে নিয়ে আসছেন। তিনি একটা টেপ শোনাতে চাইলেন যেটা বেআইনি। দেশে কিছু পরিবার আছে যাদের দেশের সুরক্ষা নিয়ে মাথা ব্যথা নেই। তারা শুধুমাত্র টাকা বোঝে, নিজেদের লাভ বোঝে। বফর্স, অগুস্ত আর হেরল্ড তিনটি ক্ষেত্রেই একই পরিবারের নাম জড়িয়েছে। হেরল্ড ইস্যুতে মা ও ছেলের নাম জড়িয়েছে। সাধারণ মানুষের সম্পত্তিকে পারিবারিক সম্পত্তি বানিয়েছে।
Tags :
Todays Special