মুখ্যমন্ত্রীর মানা সত্ত্বেও জেলায় জেলায় বিজয় মিছিল বিজেপি, তৃণমূলের

মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাহ্য করে বিজয় মিছিল করল বিজেপি। আজ সকালে হুগলির ব্যান্ডেলের নলডাঙায় মিছিল হয়। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটা বিজয় মিছিল নয়। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় জয়ী হওয়ায় উল্লাস মিছিল করা হয়েছে। পাশাপাশি, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজয় মিছিল করল বিজেপি। সেখানে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী। মিছিল থেকেই দিলীপ ঘোষের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই বিজয় মিছিল করবে তাঁরা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে বিজয় মিছিল করল তৃণমূলই। আজ বীরভূমের আমোদপুরের কামারশাল মোড় থেকে শুরু হয় বিজয় মিছিল। লোকসভা ভোটে বোলপুরের দলীয় প্রার্থী অসিত মালের জয়ের সমর্থনে আজ মিছিল বের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গতকাল নিমতায় গিয়ে বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola