আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন শোভন? জল্পনা তুঙ্গে

আজই বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, শোভনের যোগদান নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শোভনের যোগদানের বিষয়ে অনুমোদন দিয়েছেন বলে সূত্রের খবর।  গতকালই বিধানসভার প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন শোভন। এর পরই  দুজনে দিল্লি উড়ে যান। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola