আমরা আজ ওদের হারিয়েছি, উনিশেও হারাব: রাহুল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Dec 2018 10:15 PM (IST)
ABP News
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে সার্বিকভাবে বিজেপির পরাজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন রাহুল গাঁধী। একইসঙ্গে ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, ‘এই জয় কংগ্রেসকর্মীদের, কৃষকদের, যুব সম্প্রদায়ের। জনগণের দাবি পূরণে কংগ্রেসের দায়িত্ব বাড়ল। এই জয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। ৩ রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এখন পরিবর্তনের সময়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে অনেক কিছু করার আছে। আমরা প্রতিশ্রতি দিয়েছিলাম, আমরা পালন করব। চাকরি নিয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদি। আমরা ৩ রাজ্যে উন্নয়নের দিশা দেখানোর চেষ্টা করব। মোদির আমলে মানুষ ভাল নেই, স্পষ্ট বার্তা দিয়েছে দেশ। প্রধানমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করেননি। বিরোধীরা একজোট, একসঙ্গে লড়াই করবে। মোদির বিরুদ্ধে লড়াইয়ে সবাই দৃঢ়প্রতিজ্ঞ। মোদি সরকারের জিএসটিতে খুশি নয় ভারত। ২০১৯-এ মোদির কাছে লড়াই বেশ কঠিন। ২০১৯-এ জিততে পারবে না বিজেপি। ইভিএমে কারচুপি হয়, একটি চিপ থেকে নিয়ন্ত্রণ করা যায়। সেজন্যেই আমেরিকার মতো দেশে ব্যালটে ভোট। রাফালে দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রকাশ্যে আসবেই। মানুষ ভোট দিয়েছিলেন কাজের জন্য। কিন্তু পঙ্গু হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। আমরা আজ ওদের হারিয়েছি, উনিশেও হারাব। আমরা বিজেপি-মুক্ত ভারত চাই না। ওরা কংগ্রেস-মুক্ত ভারত বলতে পারে, আমরা এতে বিশ্বাসী নই। দেশকে বদল করার বড় সুযোগ পেয়েছিলেন মোদি। ৫ বছর পেয়েছিলেন, কিছুই করতে পারেন নি মোদি। মোদির কাছে আমি শিখেছি কী করা উচিত নয়।
  • হোম
  • Video
  • আনন্দ স্পেশাল
  • আমরা আজ ওদের হারিয়েছি, উনিশেও হারাব: রাহুল

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন