আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি, গ্রেফতার দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2019 07:33 AM (IST)

ফের ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি। ঘটনাস্থল আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান। গণপিটুনির ঘটনায় গ্রেফতার দুই। চা বাগানের শ্রমিক বস্তিগুলিতে সচেতনতা শিবির করা হবে বলে জানিয়েছে পুলিশ।